রাজধানীর যাত্রাবাড়ীতে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রতন (৩২) নামে এক যুবক। শনিবার দুপুরে যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান গলির পঞ্চম তলা বাড়ির চতুর্থ তলার বারান্দায় গ্রিলের সাথে স্ত্রীর ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহতের স্ত্রী বিলকিস জানান, বারান্দার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি। পরবর্তীতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি মাদকাসক্ত ছিলেন বলেও দাবি করেন তার স্ত্রী বিলকিস।
সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মোজাম্মেল হক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।


