ইন্তেকাল করেছেন মসজিদে নববীর ইমাম ড. ক্বারি আইয়ূব। (ইন্নালিল্লাহি … রাজিউন)। শনিবার ফজরের পরে তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে মুসলিম বিশ্বে। তিনি বিশ্বব্যাপী আলোচিত ক্বারি ছিলেন।
বাদ জোহর মসজিদে নববীতে তার জানাজা হয়। এরপর তাকে মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে।
ক্বারি আইয়ূব মক্কায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। তিনি মদীনা ইউনিভার্সিটি থেকে তাফসিরের ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এবং মদীনা ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৪ বছর।


