বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

102711Boder-(2)-Varticaকুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দুর্গম মোল্লার চর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোনছের আলী (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোল্লার চর ক্যাম্পের পক্ষ বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

মোনছের আলী উপজেলার বামনের চর এলাকার মৃত ছোরমান আলীর ছেলে। বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, মোনছের আলীসহ বেশ কয়েকজন ব্যবসায়ী মোল্লার চর সীমান্ত এলাকায় গরু আনতে গেলে বিএসএফ হঠাৎ গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোনছের আলী।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে সোমবার ভোরে ওই সীমান্ত থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন