বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সুন্দরবনে ফের আগুন

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

৫ দিনের ব্যবধানে আবারও সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল ৮টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্পের কাছে ‘আব্দুল্লাহর ছিলা’ এলাকায় এ ঘটনা ঘটে।

বনবিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার বিষয়টি নিশ্চিত হয়ে বনবিভাগ ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কিভাবে আগুন লেগেছে বা কি পরিমাণ এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

এর আগে গত ২৭ মার্চ নাংলি ক্যাম্প এলাকার বনে আগুন লেগে এক একর বনভূমি পুড়ে যায়।

ওই সময় বনকর্মকর্তারা বলেছিলেন, সুন্দবনের যে এলাকায় আগুন লেগেছে সেখানে বনের তেমন কোনো মূল্যবান গাছপালা নেই। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এখানে লতাগুল্ম প্রজাতির কিছু গাছ রয়েছে, যেগুলো ‘বলা গাছ’ নামে পরিচিত।

এর আগে গত ১৩ এপ্রিল সুন্দরবনের একই এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। ওই ঘটনা ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণ পায় বন বিভাগ। বর্ষা মৌসুমে মাছ ধরার সুবিধার্থে শুষ্ক মৌসুমে বনে আগুন দেওয়া হয় এমন তথ্য প্রমাণ পেয়ে বন বিভাগ রোববার বন আদালতে মামলাটি করে।

এর আগে গত ২৭ মার্চ নাংলি ক্যাম্প এলাকায় লাগা আগুনে প্রায় এক একর বনভূমি পুড়ে যায়। ওই ঘটনার পর বন বিভাগ গঠিত তদন্ত কমিটি আগুন লাগার কারণ হিসাবে বন সংলগ্ন লোকালয়ের মানুষের অসতর্কতা এবং যত্রতত্র সংরক্ষিত বনে ঢোকার প্রবণতাকে দায়ী করেন।

গত ১২ বছরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায়ই  অন্তত ১৪ বার আগুন লাগার ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৪০ একর বনভূমি। তবে স্থানীয়দের হিসাবে আগুনে ক্ষতিগ্রস্ত বনের পরিমাণ আরও বেশি।

আরও পড়ুন