দলীয় নির্দেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় ১২ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
বহিষ্কৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের আমিনুর রশীদ, দরবস্তের সাইফুল আলম, চারিকাটা ইউনিয়নের এম এ হক লায়ন ও হরিপুর ইউনিয়নের হানিফ মোহাম্মদ। এরা সবাই দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।
কানাইঘাট উপজেলার কানাইঘাট সদর ইউনিয়নের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের আবদুল মহিন চৌধুরী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের ফারুক আহমদ চৌধুরী, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের আলাউদ্দিন মড়াই, ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের জালাল আহমদ এবং রাজাগঞ্জ ইউনিয়নের শায়েস্তা মিয়া, তারেক হাসান ও রাধিকা রঞ্জন নাথ।


