বুধবার ৪ নভেম্বর ২০২৬

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

eknakআজ মঙ্গলবার ৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। পর্যটন এলাকা কক্সবাজার থেকে মিয়ানমারের কাছে ঘুনধুম পর্যন্ত রেলপথ নির্মাণের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা। দোহাজারী থেকে রামু হয়ে ঘুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল ট্র্যাক নির্মাণ প্রকল্পের আওতায় ব্যয় বৃদ্ধির এ অনুমোদন দেওয়া হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

প্রাথমিক পর্যায়ে রেলপথ নির্মাণ প্রকল্পের ব্যয় ছিল মাত্র ১ হাজার ৮৫২ কোটি ৩৫ লাখ টাকা। প্রকল্পের আওতায় রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ দশমিক ৮৩ কিলোমিটার এবং রামু থেকে মিয়ানমারের কাছে ঘুনধুম পর্যন্ত ২৮ দশমিক ৭৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে।

এ প্রকল্পের আওতায় দুই ধাপে ১২৯ দশমিক ৫৮৩ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরের সঙ্গে প্রকল্পটি সংযোগ স্থাপন করবে। ফলে রেলপথ যাবে কক্সবাজারেও। প্রকল্পটি ২০১০ সালের জুলাই মানে শুরু হয়, সম্পূর্ণ হবে ২০২২ সালের জুন মাসে।

এটিসহ একনেক বৈঠকে মোট ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোরে মোট ব্যয় ১৮ হাজার ৫৬৭ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য ১৩ হাজার ১১৫ কোটি ৪১ লাখ টাকা। বাকিটা সরকারি ফান্ড (জিওবি) থেকে ব্যয় করা হবে।

আরও পড়ুন