বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জয়কে হত্যার ষড়যন্ত্র তদন্ত করতে যুক্তরাষ্ট্র যাচ্ছে ডিবি

ডিবিপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্র মামলা তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ। অপর দুই সদস্য হলেন, অতিরিক্ত উপকমিশনার রাজীব আল মাসুদ ও মামলার তদন্ত কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আরাফাত।

মনিরুল বলেন, মঙ্গলবার দুপুরে শফিক রেহমানের বাসায় তল্লাশি করা হয়েছে। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করতে এই অভি​যান চালানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত কি না, তা মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে।

আরও পড়ুন