বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রাথমিকে বৃত্তি পেয়েছে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী

britti২০১৫ সালের প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ ফল ঘোষণা করেন। প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবার মোট বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী।

বৃত্তি বণ্টনের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘প্রাথমিকে এবার ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে আগে ৫৫ হাজার শিক্ষার্থী বৃত্তি পেত। এবার প্রাথমিকে বৃত্তির সংখ্যা ২৭ হাজার ৫০০ বেড়েছে।’

আগে প্রাথমিকে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ২২ হাজার ও ৩৩ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হতো। এবার থেকে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ বৃত্তি ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

প্রাথমিক বৃত্তির ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন