চলচ্চিত্রে কিংবা টিভিতে যেসব যৌন দৃশ্য থাকে, সেসব দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতা বাস্তবে কেমন থাকে? এ বিষয়টিকে অস্কার ও গোল্ডেন গ্লোব মনোনয়ন পাওয়া অভিনেত্রী দ’ তেনি বর্ণনা করেছেন খুবই বিব্রতকর হিসেবে। আর এ অভিজ্ঞতা তার কাছে দুঃস্বপ্নের মতো বলেই জানান দ’ তেনি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে লন্ডনের পত্রিকা দ্য গার্ডিয়ান।
স্বাভাবিক যৌনতা একটি অনবদ্য অনুভূতি। কিন্তু তা যদি হয় সহকর্মীর সঙ্গে এবং অন্য সহকর্মীদের সামনে? এমন যৌনতায় তৈরি হয় প্রচণ্ড উদ্বেগ ও মানসিক চাপ। এছাড়া যৌনতার আনন্দের বদলে তা এক দুঃস্বপ্নেই পরিণত হয়। তবুও যৌন দৃশ্য যেন স্বাভাবিক যৌনতার মতো হয়, সেজন্য লক্ষ্য রাখতে হয়। ক্যামেরার সামনে নিজের যৌনতার অভিজ্ঞতা বিষয়ে এমন মন্তব্যই করেন অভিনেত্রী দ’ তেনি।
কোনো একজন সহকর্মীর সঙ্গে যৌনদৃশ্যে অভিনয় করতে গেলে তার বিব্রতকর বিষয়গুলোই মনে আসে। এক্ষেত্রে সে ব্যক্তিটি হতে পারে এমন একজন যার সঙ্গে আপনার মাত্র পরিচয় হলো। পরিচয়ের সঙ্গে সঙ্গেই তার সঙ্গে যৌনতা শুরু হয়ে গেল। এছাড়া হতে পারে তিনি আপনার দীর্ঘদিনের বন্ধু। তার স্ত্রী কিংবা সন্তানদের সঙ্গে আপনি ছুটির দিনও কাটিয়েছেন।
অভিনয়ের ক্ষেত্রে আমরা হয়ত বলে থাকি- আমি তোমাকে ভালোবাসি কিংবা আমি তোমাকে ঘৃণা করি। কান্নাকাটি, খুন, মৃত্যু কিংবা আহাজারি করতে হয়, যার সবই থাকে ক্যারিয়ারের অংশ। কিন্তু শারীরিক ঘনিষ্ঠতার দৃশ্যের কাছে সেসব কিছুই নয়। এর কারণ মূলত আপনার দেহ জানতে পারে না বাস্তবে আপনার মনে কী রয়েছে। দেহ ও মনের এক্ষেত্রে বড় পার্থক্য রয়েছে। শারীরিক ঘনিষ্ঠতার সঙ্গে দেহের ঘাম, রং পরিবর্তন ও অন্যান্য বিষয়গুলো জড়িত।
তিনি বলেন, অভিনয় জীবনের সবচেয়ে কঠিন একটি কাজ ছিল যখন আমাকে বলা হয় একজন রক্তবর্ণের অভিনেতার সঙ্গে পাগলের মতো যৌনতায় লিপ্ত হতে হবে। সে ব্যক্তি অবশ্য আমাকে বলে নেন যে, ‘আমি যদি এটা করতে পারি তাহলে আমাকে ক্ষমা করবেন, আমি যদি না করতে পারি তাহলেও আমাকে ক্ষমা করবেন।’ এ বিষয়টি আমার কাজের উদ্বেগ নতুন মাত্রায় নিয়ে আসে।
এ ধরনের একটি দৃশ্যে আমাকে অভিনয় করতে হয় অস্বাভাবিক দুর্গন্ধক্ত শ্বাসযুক্ত এক ব্যক্তির সঙ্গে। তার সঙ্গে যৌনতা শুরু করার পর আমার কোনোমতেই চুম্বন দৃশ্যে অংশগ্রহণের আগ্রহ ছিল না। আর সে বিষয়টিতে আমি শেষ পর্যন্ত সফল হই।
দ’ তেনি বলেন, চলচ্চিত্রে অভিনয়ের সময় কোনো মানুষকে যদি আপনি পছন্দ না করেন তাহলেও তার সঙ্গে যৌন দৃশ্যে অভিনয় করতে হতে পারে। এছাড়া যৌন দৃশ্যে যেসব ধারণা বাস্তবে রূপদান করতে হয়, সেসবের অনেকগুলোই অবাস্তব দৃশ্য। এসব দৃশ্য কেবল চলচ্চিত্রেই দেখা যায়, বাস্তবে নয়।


