শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

পোশাক কর্মীকে তুলে নিয়ে ধর্ষণ: আটক ২

dorson-er por hattaঢাকার অশুলিয়ায় এক পোশাক কর্মীকে (১৮) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দু্ই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী খান।

গ্রেপ্তারকৃতরা হলেন আশুলিয়ার বাইপাইল এলাকার পরিবহন শ্রমিক নেতা জাহেদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন রিংকু (২৮), গোপালগঞ্জের কাশিয়ানী থানার বাঠইদোরা এলাকার মৃত আলতাফ সরদারের ছেলে সুমন হোসেন (২৩)।

পুলিশ কর্মকর্তা আকবর আলী বলেন, “মেয়েটি এক সহকর্মীর সঙ্গে কর্মস্থল গাজীপুরের চন্দ্রা এলাকার ‘হার্ডিজ অ্যাসোসিয়েট’ থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার বাসায় ফিরছিল। তারা নবীনগর-চন্দ্রা মহাসড়কের সম্ভার ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে  সুমন ও সুজন সহকর্মীকে ভয়-ভীতি দেখিয়ে মেয়েটিকে ধরে ফিলিং স্টেশনের পেছনে রিংকুর বাসায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

তিনি আরও বলেন, “মেয়েটির ওই সহকর্মী বিষয়টি আশুলিয়া থানায় জানালে পুলিশ ভোরে পরিবহন শ্রমিক নেতা জাহেদুলের বাসায় অভিযান চালিয়ে  মেয়েটিকে উদ্ধার এবং রিংকু ও সুমনকে আটক করে।”

সুজন কৌশলে পালিয়ে যায় বলে জানান পুলিশ পরিদর্শক আকবর আলী।

আরও পড়ুন