বুধবার ৪ নভেম্বর ২০২৬

মধ্যবয়স ৬০ বছরে!

woman_10477বয়স ৫০ হলেই বুড়ো হয়ে যাচ্ছি এ কথা না বলে জীবনের হাফ সেঞ্চুরি উপভোগ করুন। কেননা মধ্যবয়সে পা রাখতে আপনার এখনও ১০ বছর বাকি।

সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, মধ্যবয়স এখন ৬০ বছর! ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর অ্যাপলাইড সিস্টেমস অ্যানালাইসিস এবং যুক্তরাষ্ট্রের স্টোনি ব্র“ক ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন, বুড়ো বয়স বলতে আমাদের যা ধারণা, তা এখন পুরনো হয়ে গেছে।

বয়স এখন শুধু পৃথিবীতে কত সময় হাঁটছেন তার হিসাব নয়। বয়সের মানে আরও ‘দীর্ঘ’ কিছু। খবর হাফিংটন পোস্টের।

গবেষক দলের প্রধান ছিলেন সের্গেই শেরবভ। তিনি বলেন, মধ্যবয়স নিয়ে যথেষ্ট তর্ক করা যায়।

২০০ বছর আগে ৬০ বছর বয়সীদের বুড়োর তালিকায় ফেলে রাখা হতো। তবে নতুন করে ভাবার সময় এসেছে এখন। তিনি আরও জানান, গবেষণাটি চালানো হয়েছে মূলত ইউরোপীয়দের ওপর। ইউরোপে ২০৫০ সাল পর্যন্ত মানুষের গড়আয়ুর ওপর ভিত্তি করেই নিজেদের তথ্যের যৌক্তিকতা দাবি করছেন গবেষকরা।

এ তথ্য-উপাত্তগুলো প্রকাশিত হয়েছে ‘প্লস ওয়ান’ সাময়িকীতে। তাতে বলা হয়েছে, প্রতিনিয়ত বাড়ছে গড়আয়ু। এসবের যোগ-বিয়োগে যা মিলছে, সে অনুযায়ী ৫০ বছর বয়সীদের ‘মধ্যবয়সী’ আখ্যা দেয়া কঠিন।

আরও পড়ুন