শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

বিয়ের প্রলোভনে কিশোরীকে রাতভর গণধর্ষণ

rape---বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৫) রাতভর গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারী এলাকায়। বৃহস্পতিবার ভোরে ওই কিশোরীকে যমুনা নদীর চর থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কিশোরীর ভগ্নিপতি হাসপাতালে সাংবাদিকদের বলেন, ছোনগাছা ইউনিয়নের পার-পাঁচিল গ্রামের গুটু খাঁর ছেলে রাসেলের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বুধবার রাত ৮টার দিকে রাসেল বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে যায়। রাতভর পরিবারের লোকজন তাকে খোঁজখুঁজি করলেও কোথায় পাওয়া যায়নি। ভোরে এলাকাবাসী ভাটপিয়ারী বালুর চর থেকে তাকে উদ্ধার করে।

কিশোরী জানায়, বিয়ের কথা বলে রাসেল তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তার আরো পাঁচ বন্ধুকে ফোন করে ডেকে নিয়ে আসে। তারপর ছয়জন মিলে তার ওপর নির্যাতন চালায়।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, কিশোরীর ওপর ছয়জন মিলে পাশবিক নির্যাতন করেছে। সন্দেহভাজনদের ধরতে পুলিশের অভিযান চলছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আকরামুজ্জামান জানান, কিশোরীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে কিছুটা সুস্থ্ রয়েছে। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।

আরও পড়ুন