রাজধানীর ধানমন্ডিতে একটি ১০ তলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে বেলাল হোসেন (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় দিকে এ ঘটনা ঘটে।
বেলালের সহযোগী ফিরোজ জানান, বেলাল ভবনটির ৬ষ্ঠ তলায় শীট আনা নেয়ার কাজ করছিলেন। হঠাৎ সে ভবনটির নিচে পড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সাড়ে ১০টার দিকে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য বেলালের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
ভবনটি ধানমন্ডির ২৩ নং সুক্রাবাদ রোডে অবস্থিত। এমআরএম ডেভেলপার কোম্পানি এ ভবনের নির্মাণ কাজ করছে।


