বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ইউপি ভােটে ইসি ও সরকারের গোপন চুক্তি হয়েছে: বিএনপি

Rizvi--2ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) এবং সরকারের মধ্যে গোপন চুক্তি হয়েছে বলে মন্তব্য বিএনপির। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেছেন, যারা নির্বাচনে সহিংসতা চালাচ্ছে তাদের উপর আপার (শেখ হাসিনা) দোয়া আছে।

শনিবার বিকেলে বিএনপির নয়াপল্টস্থ কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনের আগে ইসিকে চিঠির মাধ্যমে নির্বাচন সুষ্ঠু করার কথা বলে। যেখানে ইসি সরকারকে কঠোর হওয়ার জন্য বলবে সেখানে সরকার ইসিকে কঠোর হওয়ার জন্য পরামর্শ দেয়। এটা নির্বাচনী ব্যবস্থায় সরকার ইসির রসিকতা ছাড়া আর কিছু না।

আরও পড়ুন