কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে জাকুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০ ব্যালট পেপার ছিনতাই হয়েছে। আর এ ঘটনায় বিএনপি প্রার্থী ভোট স্থগিত করেছেন। বিএনপি ভোট স্থগিত করার সঙ্গে সঙ্গে ফের সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষের সময় কেন্দ্রের ভিতরে ব্যাপক কট্্েরল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পরে পুলিশ এসে সংঘর্ষে ফাঁকা গুলি ছোঁড়ে।
ভোট স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের দায়িত্ব থাকা পিজাইডিং অফিসার দেলোয়ার হোসেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ সংঘর্ষ শুরু হয় এবং সংঘর্ষ এখনো চলছে।


