যে দেশের মাতৃভাষা জন্য ’৫২ তে রফিক, সালাম, বরকত, জব্বারসহ সূর্ষসন্তানরা জীবন দিয়েছেন। রক্ত দিয়ে যে ভাষা পেয়েছে এই দেশ, সেই দেশের একটি স্কুলে কোনো শিক্ষার্থীরা বাংলায় কথা বললে তাকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল’ নামে এই প্রতিষ্ঠানটি এমন একটি নিষেধাজ্ঞা দিয়ে নোটিস টাঙিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায় ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল’ ঢাকা শহরের একটি ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম স্কুল যা ১৯৮৩ সাল থেকে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ৩২ বছর ধরে মানসম্পন্ন শিক্ষা দিয়ে যাওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানের এমন হঠকারী সিদ্ধান্ত অনেককেই চমকে দিয়েছে। সবচাইতে অবাক করা বিষয় হলো, এই ছবিতে নোটিসের নীচে যার নাম দেয়া তিনি এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল লুবনা চৌধুরী!
বিষয়টি জানতে লুবনার চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।


