বুধবার ৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা

index_125240চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার গভীররাতে উপজেলার পূর্ব সরফভাটা পুদিনা বড় বাড়ি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই দুজনের লাশ উদ্ধার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

নিহতরা হলেন- মোহাম্মদ হাশেম (৩২) ও মঞ্জু (২৯)।

রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জেরে রোববার গভীররাতে একই গ্রামের দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন