বুধবার ৪ নভেম্বর ২০২৬

তনু হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

e_208251রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকে ওই এলাকায় অবস্থান নেন তারা। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

শাহবাগ মোড়ে এই অবরোধের কারণে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে জনসাধারণকে।

এদিকে, তনু হত্যার বিচারের দাবিতে সোমবার আধা বেলা হরতাল পালন করছে বিভিন্ন ছাত্র সংগঠন।

তনু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ চলছে।

সোমবার সকালে শুরু হওয়া এই অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। এতে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা অংশ নেন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে গত ২০ মার্চ খুন করে দুর্বৃত্তরা।

ওই দিন রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাসের ভেতরে পাওয়ার হাউসের অদূরে কালভার্টের পাশে তার লাশ পাওয়া যায়।

আরও পড়ুন