ফেনীর সোনাগাজী উপজেলায় গ্রামের সালিশকে কেন্দ্র সরকার সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল ৭ টার দিকে সোনাগাজী উপজেলার সুলাখালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবলীগ কর্মী মো. রকির (২৮) লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।
যুবলীগ কর্মী নিহত হওয়ার প্রতিবাদে একটি মোটর সাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।
স্থানীয় লোক ও পুলিশ সূত্রে জানা গেছে, সুলাখালি গ্রামে একটি সালিশকে কেন্দ্র করে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনের এমপি রহিমুল্লাহ’র সমর্থকদের গ্রুপের সংঘর্ষ হয়।
সোনাগাজী থানা ওসি হারুনুর অর রশিদ জানান, গ্রাম্য শালিশ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।


