এবার নিজের বাসা থেকে এক বিদেশি বিমানবালার লাশ উদ্ধার কর হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকার ৪৪/এইচ, পশ্চিম রাজাবাজারের একটি ভবনের তৃতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নারী কাতার এয়ারওয়েজের সাবেক বিমানবালা হুমায়রা (৩৫) বলে একটি সূত্র জানিয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই জলিল। জানান, খবর পেয়ে ৪৪/এইচ, পশ্চিম রাজাবাজারের ৬তলা বাসার ৩য় তলা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে এই বিমানবালার মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি।


