বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জুলহাজ-তনয় হত্যার দায় স্বীকার আল-কায়েদার

ansar al islam-Banglaজুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) কথিত বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’। মঙ্গলবার বেলা দেড়টার দিকে আনসার আল ইসলামের নামে খোলা টুইটার অ্যাকাউন্ট থেকে এই দায় স্বীকারের বার্তা প্রচার করা হয়।

বাংলা ও ইংরেজিতে দেওয়া টুইট বার্তায় আনসার আল ইসলামের ‘দুঃসাহসী মুজাহিদীনরা’ সমকামীদের গুপ্ত সংগঠন ‘রূপবান’–এর পরিচালক জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু সামির মাহবুব তনয়কে হত্যা করেছে।

প্রসঙ্গত, ‘রূপবান’ কোনো গুপ্ত সংগঠন নয়, এটা মূলত সমকামীদের অধিকার–বিষয়ক একটি সাময়িকী। এটি ২০১৪ সালের জানুয়ারিতে প্রথম বের হয়। এরপর মাত্র একটি সংখ্যা বের হয়েছিল। জুলহাজ ছিলেন এই সাময়িকীর একজন সম্পাদক।

সোমবার বিকেলে রাজধানীর উত্তর ধানমণ্ডির ৩৫/এ আছিয়া নিবাসে জুলহাজ ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় টহল পুলিশের একটি পিকআপ ওই তেঁতুলতলা গলি দিয়েই যাচ্ছিল। কিন্তু তারা তাদের ধরতে পারেননি। উল্টো তাদের হামলায় গুরুতর জখম হয়ে গ্রীনলাইফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কলাবাগান থানা পুলিশের এএসআই মোমতাজ হোসেন।

এ ঘটনায় নিহত জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান ইমন সোমবার রাত ১২টার দিকে কলাবাগান থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন