রাজধানীর কলাবাগানে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের প্রটোকল অফিসার জুলহাস মান্নান হত্যার নিন্দা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার রবার্ট গিবসন। একইসঙ্গে তিনি জুলহাসকে তার বন্ধু আখ্যায়িত করেছেন।
গতকাল সন্ধ্যায় এক টুইটার বার্তায় গিবসন বলেন, ‘ভয়ংকর। আমি আমার বন্ধু ও মানবাধিকার কর্মী জুলহাজের হত্যার নিন্দা জানাই। হত্যাকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।’


