ঢাকার টেলিভিশন চ্যানেল মোহনা ও মাই টিভিতে শীর্ষস্থানীয় ব্যক্তিদের সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সোমবার রাতে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক সালেহ বিপ্লব।
ফেসবুকে সালেহ বিপ্লবের লেখাটি নিচে হুবহু প্রকাশ করা হলো:
“মোহনা টিভির এমডি সাহেব, আমার নিয়োগ ফাইনাল করেও জয়েনিং ডেটে কেন জয়েন দিলেন না? কেউ কি বলেছে যে, আমি বিএনপি? তো সেটা বলার মত সাহস না থাকলে, টিভি চালাতে এসেছেন কোন যোগ্যতায়? আর মিস্টার নউফেল, বিজয় টিভির মহাবস। আমাকে ডেকে নিয়ে, আশ্বাস দিলেন সিএন’ইর সাথে দেয়া হবে বলে? এই নউফেল, ভুলে গেছিস সেই দিনগুলো? তোদের জীবন বাঁচানোর জন্য কত রাত নির্ঘুম পার করেছি? আমাকে নিয়োগ দিলে মাই টিভির জেলা প্রতিনিধি নিয়োগ খাতে লাখ টাকা কামানো যাবে না, তাই না সাথি ভাই? কথা দিয়েও চাকরি দিলেন না। আপনাদের জ্বালায় চাকর আর হব না বলে সিদ্ধান্ত নিয়েছি। চাকরি দেব, ইনশাল্লাহ। আপনাদের চরিত্র জনসমক্ষে প্রকাশ না করলে অন্যায় হত। জেনে শুনে অন্যায় করলাম না। তবে সময় আসবে, যদি আল্লাহ হায়াত দেন।”
চাঁদপুর শহরে জন্মগ্রহণ করা সালেহ বিপ্লব পরবর্তীতে চট্টগ্রাম কলেজে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেন। সালেহ বিপ্লব ১৯৯৫ সালে দৈনিক রূপালীতে নিজস্ব প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। কাজের ধারাবাহিকতায় তিনি দৈনিক আজকের কাগজ, দৈনিক বাংলাবাজার, দৈনিক সংবাদ, দৈনিক পূর্বকোণ ও সাপ্তাহিক শীর্ষ কাগজে কাজ করেছেন। ২০০৩ সালে বেসরকারি টিভি ‘চ্যানেল আই’তে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে যোগ দেন। দীর্ঘদিন এই টিভিতে তিনি সাংবাদিকতা করেছেন। ২০১৩ সালে যুগ্ম-বার্তা সম্পাদক হিসেবে চ্যানেল আই ছাড়েন সালেহ বিপ্লব। এর পর প্রধান বার্তা সম্পাদক হিসেবে অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন ডটকমে যোগ দেন।
২০১৫ সালের শুরু থেকে নিজের মালিকানায় এসবিসি৭১ নামের অনলাইন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আলোচিত এই সাংবাদিক।
এর আগে তিনি চ্যানেল আই নিয়ে লিখেছিলেন: O শাইখ সিরাজ ও সাগরের বিচার আল্লাহ করবেন


