ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা শহরে বাহার মিয়া নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে সোমবার রাত ১০টার দিকে পৌর শহরের পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাহার জেলার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের নাসির মিয়ার ছেলে। হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মামুন জেলার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের শাফি মিয়ার ছেলে।
জানা গেছে, পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে মামুন রাতে বাহারকে শহরের পীরবাড়ি এলাকার মিন্দালিপাড়ায় ডেকে আনে। পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার স্থানীয়রা মামুনকে আটক করে পুলিশকে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।


