বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ট্রাকচাপায় রাউজানে ৪ জন নিহত

road accidentচট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে ইটবোঝাই একটি ট্রাকের চাপায় সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার চালকসহ চার জন নিহত হয়েছেন। নিহতদের তিনজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান। এতে গুরুতর আহত হয়েছেন পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বধূপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা আরোহী রতন বণিক (৫০), জসিম উদ্দিন (৩৫), পিয়ারু (২৬) এবং চালক মো. ইলিয়াছ (২৬)। গুরুতর আহত রাউজান পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ইলিয়াজ হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ট্রাকটি ইট বোঝাই করে কাপ্তাই থেকে রাউজানের দিকে অপরদিকে অটোরিকশাটি রাঙ্গুনিয়ার দিকে যাচ্ছিল। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেলে বলে জানান তিনি।

আরও পড়ুন