বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাহমুদুর রহমান মান্না হাসপাতালে

150225133848_mahmudur_rahma_manna_arrest_640x360_bbc_nocreditনাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে।

নিয়মিত শারীরিক ফিজিওথেরাপি দেওয়ার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মজিদ ভূঁইয়া।

মোবাইল ফোনে মান্নার কথোপকথন ফাঁসের পর গত বছরের ২৩ ফেব্রুয়ারি রাতে বনানীর একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। কিন্তু গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মান্নাকে আটক করার কথা অস্বীকার করা হয়। পরদিন ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব গুলশান থানায় মান্নাকে হস্তান্তর করে।

আরও পড়ুন