বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মোবাইলে প্রেম প্রত্যাখ্যাত হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

1444754383সাফিয়া আনজুম প্রমি (১৫)। বনশ্রীর আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী। ৬ মাস আগে মোবাইলে পরিচয়ের পর মন নেয়া-দেয়া শুরু। গড়ে ওঠে গভীর প্রেম। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় হঠাৎ করে মোবাইলে ঝগড়া। এরপর ওই যুবক তার সঙ্গে আর কোনো সম্পর্ক না রাখার কথা জানান। এতেই বাসার সাততলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে এই তরুণী। এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে রাজধানীর রামপুরা এলাকায়।

তিন বোনের মধ্যে প্রমি ছিল ছোট। তার বাবার নাম মো. আলাউদ্দিন। তিনি সরকারি কর্মকর্তা। গ্রামের বাড়ি রাজশাহী জেলার পবা এলাকায়।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রামপুরা থানাধীন বনশ্রীর তিতাস রোডের ১৮৩/২ নম্বর বাড়ির ছয়তলার নিজ ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতো প্রমি। প্রায় ৬ মাস ধরে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে তার মোবাইল ফোনে ওই যুবক ফোন দেয়। তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর প্রমি সাত তলার ছাদে গিয়ে ওপর থেকে নিচে লাফ দেয়। পরে রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন বৃষ্টি জানান, তার বোন চঞ্চল প্রকৃতির ছিল। তার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তবে ওই যুবক কে তা আমাদেরকে কখনও সে জানায়নি। আমরা তাকে ওই যুবকের সঙ্গে সম্পর্ক না করতে বারণ করেছিলাম। কিন্তু, সে কোনো কথা শুনেনি। ওই সম্পর্ক পরিবারের সদস্যরা মেনে নিতে পারেন নি। তাকে অনেক বকাঝকাও করা হয়েছিল।

তিনি আরও জানান, গতকাল সকালে ওই যুবক প্রমিকে ফোন দেয়। ফোন দিলে তার বোন চিৎকার করতে করতে বলতে থাকে ‘তুমি আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। তাহলে এ জীবন আমি রাখবো না বলে প্রমি মোবাইল ফোনের লাইন কেটে দেয়।’ এরপর সে ছাদে গিয়ে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করে।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ  ইন্সপেক্টর মোজাম্মেল হোসেন জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় পুলিশকে জানানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালের মর্গে পাঠিনো হয়েছে।

আরও পড়ুন