ক্যালিফোর্নিয়ার সান হোসে শহরে গুলিতে নিহত বাংলাদেশী দম্পতি গোলাম রাব্বি ও শামীমা রাব্বির বড় ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
খুনের দুই দিন পর রাব্বি দম্পতির ১৭ বছর বয়সী ছোট ছেলের সন্ধান পায় পুলিশ।
তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বড় ছেলে হাসিব রাব্বিকে (২১) বুধবার সন্ধ্যায় ট্র্যাসি এলাকা থেকে গ্রেফতার করা হয়।


