বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

র‌্যাবের হাতে আর্মি-পুলিশ-বিজিবির সাবেক ৬ সদস্য আটক

atoke_1চাকরি দেওয়ার নাম করে রাজধানীর বিভিন্ন এলাকার বেকারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার অভিযোগে আর্মি, পুলিশ ও বিজিবির সাবেক ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব।

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, আটকদের কাছ থেকে ক্যান্টনমেন্ট বোর্ডের ৯টি ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার উদ্ধার করেছে র‌্যাব-১। আটকৃতরা ১৩ জন চাকরি প্রত্যাশীকে ভুয়া নিয়োগপত্র প্রদান করে তাদের কাছ থেকে ৩৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান মিজানুর রহমান।

আরও পড়ুন