বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শ্রমিকদের জন্য ‘বারগেইনিং এজেন্ট’ আমিই: শেখ হাসিনা

মে দিবসের সভায় বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন বাড়ানোয় স্বপ্রণোদিত হয়ে নিজের উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, “শ্রমিকদের জন্য বারগেইনিং এজেন্ট বলতে আমিই ছিলাম। শ্রমিকরা কিন্তু আমার কাছে দাবি নিয়ে আসেনি। আমি মালিকদের সঙ্গে কথা বলে করে দিয়েছি। বেতনটা বৃদ্ধি করি।”

‘কথা রাখার জন্য’ পোশাক শিল্প মালিকদেরও ধন্যবাদ জানিয়েছেন সরকারপ্রধান।

আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবসে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

শ্রমিকদের কল্যাণে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরার এক পর্যায়ে শেখ হাসিনা তৈরি পোশাককর্মীতের ন্যূনতম বেতন ৫ হাজার টাকা নির্ধারণের কথা বলেন।

মে দিবসের এই আলোচনা সভায় শিল্পের স্বার্থে মালিক-শ্রমিক সুসম্পর্কের উপর জোর দেন শেখ হাসিনা। বলেন, “আমার কাছে দাবি-দাওয়া জানানোর কোনো প্রয়োজন নেই। কারণ আমি নিজেই জানি, কী করতে হবে।”

যেখানে যেমন শিল্পের কাঁচামাল উৎপাদন হয়, সেখানে সে ধরনের শিল্পকারখানা গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ১৮৮৬ সালে আমেরিকার শিকাগোতে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এক পর্যায়ে প্রধানমন্ত্রী শিল্প-কারখানা নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বলেন, ‘সারাদেশে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। যে অঞ্চলে শিল্পের কাঁচামাল উৎপাদন হয় সেই অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে উঠবে।’ এসময় প্রধানমন্ত্রী শিল্পপতিদের যত্রতত্র জমি কিনে শিল্প কারখান গড়ে না তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘শিল্পাঞ্চলে শিল্পকারখানা গড়ে তুললে বিদ্যুৎ, পানির ব্যবস্থাও থাকবে বলে জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন