দুদিন ধরে নিখোঁজ একমাত্র সন্তান নীরবকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠে তার মা রেবেকা। কেউ যখন সরল এই বিধবা মায়ের ফরিয়াদে গুরুত্ব দেয় না তখন রেবেকা নিজেই অনুসন্ধানে নামে আর আবিস্কার করতে থাকে একেরপর এক চাঞ্চল্যকর তথ্য। এরই ভেতর রেবেকার পিছু নেয় এক রহস্যময় আগন্তুক, রেবেকাকে অনুসরণ করতে থাকে সবসময়। কে এই আগন্তুক? কোথায় আছে নীরব? রেবেকা কি আদৌ খুঁজে পাবে তার সন্তানকে? এইসব প্রশ্নের উত্তর নিয়েই নির্মিত হলো টেলিফিল্ম নিখোঁজ। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে টেলিফিল্মের ট্রেলর। নিরব ইসলাম, স্পর্শিয়া, শামীমা নাজনীন, স্বাধীন খসরু, কাজী উজ্জ্বল, বজলুর রহমান। রচনা ও পরিচালনা করেছেন মিনহাজ আল দীন।
পরিচালক মিনহাজ আল দীন বলেন, ‘নিখোঁজ আক্ষরিক অর্থেই অন্যরকম একটি গল্প। বস্তুত বস্তাপচা প্রেম ভিত্তিক নাটক করে আমরা যেভাবে দর্শক হারাচ্ছি সেই গতানুগতিক বৃত্ত ভাঙারর শ্রমিক হিসেবে কাজ করে যাচ্ছে আমাদের টিম। আমি প্রেমকে জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করি, সেজন্য প্রত্যেক প্রোডাকশনে খুবই কালারফুল একটি গান রাখার চেস্টা করছি শুরু থেকেই। তাই বলে প্রেমই জীবনের সব নয়, এর বাইরেও আমাদের জীবনে অনেক গল্প থাকে। সেই গল্পগুলোই আমি বলার চেষ্টা করছি।


