বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মন্ত্রিসভার সিদ্ধান্ত: রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা

cabinet_jugantor_11596_1462173668পবিত্র রমজান মাসে সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে মন্ত্রিসভা।

সোমবার সকালে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

একই সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে রেলওয়ে সম্পত্তি আইন ২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। কোনো ব্যক্তি রেলের জায়গা দখল ও চুরি করলে সাত বছর এবং সহায়তা করলে পাঁচ বছরের জেল-জরিমানার বিধান রাখা হয়েছে । অভিযুক্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করতে পারবে।

আরও পড়ুন