বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুই ব্যবসায়ীকে জখম করে ট্রাক ছিনতাই

cintai879-রাজধানীর মহাখালী উড়ালসেতুর ওপরে একদল দুর্বৃত্ত দুই ব্যবসায়ীকে জখম করে মালামালসহ ট্রাক নিয়ে পালিয়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রাক ও একজনকে আটক করেছে পুলিশ।

আহত দুই ব্যবসায়ী হলেন নাসির উদ্দিন (২৩) ও তাঁর বড় ভাই আবদুর রশিদ (৩৭)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে আহত দুই ব্যবসায়ীর স্বজন শফিকের ভাষ্য, গতকাল রাত তিনটার দিকে সূত্রাপুর থেকে ট্রাকে কাঁচামাল নিয়ে তাঁরা টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। মহাখালী উড়ালসেতুর ওপর কয়েকজন দুর্বৃত্ত পিকআপ ভ্যানে এসে ট্রাকের গতিরোধ করে। পরে দুই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ট্রাকের চালক ও সহকারী সামান্য আহত হয়েছেন। ব্যবসায়ীদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা দুর্বৃত্তরা নিয়ে গেছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে। দুর্বৃত্তদের মধ্যে একজনকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর নাম জানা যায়নি।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) মোহাম্মদ বাবুল এ তথ্য জানেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন