বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ব্লগার হত্যায় এবিটি-জেএমবি জড়িত: আইজিপি

shahidul-igp_11704_1462256690জঙ্গী দমনে বাংলাদেশ পুলিশ বিশ্বের অনেক দেশের কাছে রোলমডেল বলে দাবি করেছেন আইজিপি শহীদুল হক। এসময় তিনি বলেন, ব্লগার হত্যায় অানসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ও জেএমবি জড়িত।

মঙ্গলবার পুলিশ সদর দফতরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশে আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠন বা তাদের কোনো তৎপরতা নেই দাবি করে পুলিশের আইজি বলেন, স্থানীয় জঙ্গীদের পুরোপুরো নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে পুলিশ। এ কারণে বিশ্বের অনেক দেশের কাছে বাংলাদেশ পুলিশ এখন রোলমডেল।

এসময় লেখক-ব্লগার হত্যা বিষয়ে তিনি বলেন, কলাবাগান জোড়া খুনসহ এ ধরনের কয়েকটি হত্যার সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিম ও জেমবি জড়িত।

আরও পড়ুন