বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

৪৬ জেলায় ৪দিন মোটরসাইকেল চালানো নিষিদ্ধ

Election-Motorcycleচতুর্থ ধাপের  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য ৪৬ জেলার ৭২৫ ইউপিতে চারদিন মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আগামী শনিবার ওইসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ জানান, ‘নির্বাচন উপলক্ষে অতীতে কতিপয় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এবারো তাই করা হয়েছে। এ ক্ষেত্রে ভোটগ্রহণের পূর্ববর্তী তিন দিন আগে থেকে ভোটের দিন মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা রাখতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে বলা হয়েছে।’

ইসির নির্দেশনা থেকে জানা যায়, ভোটের আগের দিন অর্থাৎ শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত বেবী টেক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক আপ, কার, বাস, ট্রাক, টেম্পো প্রভৃতি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সঙ্গে ভোটগ্রহণের পূর্ববর্তী তিন দিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

নির্দেশনায় আরো বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলতা থাকবে।

তাছাড়া নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিকদের পরিচয়পত্র থাকতে হবে। এছাড়াও নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় মহাসড়ক (হাইওয়ে), বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পারবেন।

এ ধাপে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৭২৪ জন, বিএনপি ৬১৯ জন, জাতীয় পার্টি ১৫৬, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪২, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৫৪ জনসহ অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলে মোট তিন হাজার ২৪৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ইতোমধ্যে তিন ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে।

ইসির ঘোষণা অনুযায়ী চতুর্থ ধাপে ৭ মে ৭২৫, ৫ম ধাপে ২৮ মে ৭৩৩ ও ৬ষ্ঠ ধাপে ৪ জুন ৭২৪ ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে।

চতুর্থ ধাপে যে ৭৪৩টি ইউপিতে নির্বাচন: চতুর্থ ধাপের ৭৪৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ মে।

ঢাকা বিভাগ

ঢাকা: নবাবগঞ্জ উপজেলার- শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর, বাড়ুয়াখালী, নয়নশ্রী, শোল্লা, যন্ত্রাইল, বান্দুরা, কলাকোপা, বক্সনগর, বাহ্রা, কৈলাইল, আগলা, গালিমপুর, চুরাইন ইউনিয়ন।

গাজীপুর: কালিয়াকৈর উপজেলার-আটাবহ, বোয়ালী, চাপাইর, ঢালজোড়া, ফুলবাড়িয়া, মধ্যপাড়া, সুত্রাপুর ইউনিয়ন।

মানিকগঞ্জ: সাটুরিয়া উপজেলার- বালিয়াহাট, বরাইদ, দরগ্রাম, দিঘলিয়া, ধানকোড়া, ফুকুরহাটি, হরগঞ্জ, সাটুরিয়া, তিল্লী ইউনিয়ন। সিংগাইর উপজেলার- বায়রা, বলধারা, চান্দহর, চারিগ্রাম, ধল্লা, জয়মন্টপ, জার্মিতা, জামশা, শায়েস্তা, সিঙ্গাইর, তালেবপুর ইউনিয়ন।

মুন্সিগঞ্জ: টংগীবাড়ী উপজেলার – আড়িয়ল বালিগাঁও, ধীপুর, দিঘীরপাড়া, হাসাউল বানারী, যশলং, কামারখাড়া, কাঠাদিয়া শিমুলিয়ান ইউনিয়ন। মুন্সিগঞ্জ সদর উপজেলার- বজ যোগিনা, পঞ্চসার, রামপাল ইউনিয়ন। টংগীবাড়ী উপজেলার – আব্দুল্লাপুর, আউটশাহী, বেতকা, সোনারংটংগীবাড়ী ইউনিয়ন।

গোপালগঞ্জ: মুকসুদপুর উপজেলার -ভাবড়াপুর, বহগ্রাম, বাটিকামারী, বাশবাড়িয়া, দিগনগর, গোবিন্দুর, গোহালা, জলিরপাড়, কাশালিয়া, খন্দারপাড়া, মহারাজপুর, মোচনা, ননীক্ষীর, পশারগতী, রাঘদী, উজানী ইউনিয়ন।

কিশোরগঞ্জ: ভৈরব উপজেলার- শ্রীনগর, আগানগর, গজারিয়া, কালিকাপ্রসাদ, সাদেকপুর, শিবপুর, শিমুলকান্দি ইউনিয়ন। কুলিয়াচর উপজেলার- ছয়সুতী, ফরিদপুর, গোবরিয়া আব্দুল্লাপুর, উছমানপুর, রামদী, সালুয়া ইউনিয়ন।

জামালপুর: মাদারগঞ্জ উপজেলার- আদারভিটা, বালিজুড়ী, চরপাবেরদহ, গুনারীতলা, জোড়খালী, কড়ইচড়া, সিধুলী ইউনিয়ন। বক্সীগঞ্জ উপজেলার- বগারচর, বাট্রাজোড়, ধনুয়া কামালপুর, মেরুরচর, নীলক্ষিয়া, সাধুরপাড়া ইউনিয়ন।

টাংগাইল: মধুপুর উপজেলার-আলোকদিয়া, গোলাবাড়ী, মির্জাবাড়ী ইউনিয়ন। দেলদুয়ার উপজেলার-আটিয়া, দেলদুয়ার, দেওলী, ডুবাইল, এলাসিন, ফাজিল-হাটি ও পাথরাইল ইউনিয়ন।

নরসিংদী: রায়পুরা উপজেলার- আদিয়াবাঁধ, আলীপুরা, আমিরগঞ্জ, চন্দেরকান্দি, চরসুবুদ্ধি, ভৌকারচর, হাইরমারা, মহেশপুর, মরজাল, মির্জানগর, মির্জাপুর, মুছাপুর, পলাশতলী, রাধানগর, রায়পুরা, উঃ বাখরনগর, বাঁশগাড়ী, চাঁনপুর, চরআড়ালিয়া, চরমধুয়া, মির্জারচর, নিলক্ষা, পাড়াতলী ও শ্রীনগর ইউনিয়ন।

নেত্রকোনা: বারহাট্টা উপজেলার -আসমা, বারহাট্টা, বাউসী, চিরাম, রায়পুর, সহাতা, সিংধা ইউনিয়ন। কমলাকান্দা উপজেলার – বড়খাপন, কৈলাটি, কলমাকান্দা, খারনই, লেংগুড়া, নাজিরপুর, পগলা, রংছাতি ইউনিয়ন।

ফরিদপুর: মধুখালী উপজেলার-বাগাট, জাহাপুর, কামারখালী, রায়পুর ইউনিয়ন। চরভদ্রাসন উপজেলার – চরহরিরামপুর, চরঝাউকান্দা, গাজীরটেক ইউনিয়ন। সদরপুর উপজেলার-আকোটেরচর, ভাষানচর, চরবিষ্ণুপুর, চরমানাইর, চরনাছিরপুর, ঢেউখালী, কৃষ্ণপুর, নারিকেলবাড়িয়া ও সদরপুর ইউনিয়ন।

মাদারীপুর: রাজৈর উপজেলার-বাজিতপুর, ইশিবপুর, কবিরাজপুর, পাইকপাড়া, হরিদাসদীমহেন্দ্রদী ও কদম বাড়ী ইউনিয়ন। কালকিনী উপজেলার-আলীনগর, বালিগ্রাম, বাশগাড়ী, সিডিখান, ডাসার, গোপালপুর, কয়ারিয়া, কাজীবাকাই, লক্ষীপুর, নবগ্রাম, রমজানপুর, সাহেবরামপুর, শিকারমঙ্গল ইউনিয়ন।

ময়মনসিংহ: ফুলবাড়ীয়া উপজেলার – আসীম পাটুলি, বাক্তা, বালিয়ান, ভবানীপুর, দেওখোলা, এনায়েতপুর, ফুলবাড়িয়া, কালাদহ, কুশমাইল, নাওগাঁও, পুটিজানা, রাধাকানাই, রাংগামাটিয়া ইউনিয়ন। ময়মনসিংহ সদর উপজেলার – অষ্টধার, বোররচর, ঘাগড়া, কুষ্টিয়া, পরানগঞ্জ ইউনিয়ন।

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার – আলীপুর, বাণীবহ, বরাট, বসন্তপুর, চন্দনী, খানখানাপুর, দাদশী, খানগঞ্জ, মিজানপুর, মূলঘর, পাঁচুরিয়া, রামকান্তপুর, শহীদওহাবপুর, সুলতানপুর ইউনিয়ন। পাংশা উপজেলার – বাহাদুরপুর, হাবাশপুর, যশাই, কলিমহর, কসবামাজাইল, মাছপাড়া, মৌরাট, বাবুপাড়া, পাট্রা, সরিষা ইউনিয়ন।

শেরপুর: শেরপুর সদর উপজেলার – বাজিতখিলা, গাজিরখামার, ধলা, পাকুড়িয়া, ভাতশালা, কামারিয়া, রৌহা ইউনিয়ন। ঝিনাইগাতী উপজেলার – কংশা, ধানশাইল, নলকুড়া, গৌরীপুর, ঝিনাইগাতী, হাতীবান্ধা, মালিঝিকান্দা ইউনিয়ন।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার- ৫নং নাঙ্গলমোড়া, ০৬ নং ছিপাতলী, ০৯ নং গড়দুয়ারা, ০১ নং ধলই, ০৩ নং মির্জাপুর, ০৪ নং গুমান মর্দ্দন, ০৮ নং মেখল, ১০ নং উত্তর মাদার্শা, ১২ নং চিকনদন্ডি, ১৩ নং দক্ষিণ মাদার্শা, ১৪ নং শিকারপুর,, ১৫ নং কুডিশ্চর, ও ১১ নং ফতেপুর ইউনিয়ন। রাউজান উপজেলার – হলদিয়া, ৩নং চিকদাইর ইউনিয়ন, ৪নং গহিরা ইউনিয়ন, ৬নং বিনাজুরী ইউনিয়ন, ৭নং রাউজান ইউনিয়ন, ৮নং কদলপুর ইউনিয়ন, ৯নং পাহড়তলী, ১০নং পূর্ব গুজরা, ১১নং পশ্চিম গুজরা, ১২ নং উরকিরচর, ১৩নং বাগোয়ান ইউনিয়ন, ১৫নং নোয়াজিষপুর, ২নং ডাবুয়া ইউনিয়ন।

কক্সবাজার:চকরিয়া উপজেলার ঢেমুশিয়া, কোনাখালী, বড় ভেওলা (পূর্ব), বি.এম.চর (ভেওলা), বদরখালী, বড়ভেওলা (পশ্চিম) ইউনিয়ন।

কুমিল্লা: মনোহরগঞ্জ উপজেলার- বাইশগাঁও, হাসনাবাদ, কলম দক্ষিণ, মৈশাতুয়া, নাথেরপেটুয়া, উত্তর হাওলা, লক্ষণপুর, সরশপুর, খিলা, বিপুলাসার ইউনিয়ন। চৌদ্দগ্রাম উপজেলার-কাশিনগর, উজিরপুর, শুভপুর, কালিকাপুর, কনকাপৈত, শ্রীপুর, ঘোলপাশা, মুন্সিরহাট, বাতিসা, পুনবতী, উওড়া, জগন্নাথদিঘী, আলকরা ইউনিয়ন। চান্দিনা উপজেলার-এতবারপুর, কেরনখাল, পাল্লাই, জোয়াগ, দোল্লাই নবাবপুর, বাতাঘাসী, বাড়েরা, বরকইট, মাইজখার, মাধাইয়া, মহিচাইল, সুহিলপুর ইউনিয়ন। ব্রাহ্মণপাড়া উপজেলার – চান্দনা, দুলালপুর, ব্রাহ্মণপাড়া সদর, মাধবপুর, মালপাড়া, শিদলাই, শশীদল, সাহেবাবাদ ইউনিয়ন।

চাঁদপুর: শাহারাস্তি উপজেলার – চিতোষী (পূর্ব), চিতোষী (পঃ), মেহের (উঃ), মেহের (দঃ), রায়শ্রী (উঃ), রায়শ্রী (দঃ) , সূচীপাড়া (উঃ), সূচীপাড়া (দঃ), টামটা (উঃ), টামটা (দঃ) ইউনিয়ন। মতলব (দঃ) উপজেলার – নায়েরগাঁও (উত্তর), উপাদি (উঃ), উপাদি (দঃ), খাদেরগাঁও, নায়েরগাঁও (দঃ) ইউনিয়ন।

বি-বাড়িয়া: বিজয়নগর উপজেলার – চান্দুরা, চরইসলামপুর, দক্ষিণসিংরাবিল, পত্তন, বুধন্তী, হরষপুর, ইছাপুরা (উত্তর), বিষ্ণুপুর, চম্পকনগর, পাহাড়পুর ইউনিয়ন। আখাউড়া উপজেলার – আখাউড়া (দঃ), মোগড়া, আখাউড়া (উঃ) মনিয়ন্দ, ধরখার ইউনিয়ন।

ফেনী: ছাগলনাইয়া উপজেলার – ঘোপাল, মহামায়া, পাঠাননগর, রাধানগর, শুভপুর ইউনিয়ন। ফেনী (সঃ) উপজেলার- ধলিয়া, ফরহাদনগর, ওলমুয়া ও ছনুয়া ইউনিয়ন।

লক্ষ্মীপুর :রায়পুর উপজেলার- চরআবাবিল (দক্ষিণ), কেরোয়া, রায়পুর ইউনিয়ন। লক্ষ্মীপুর সদর উপজেলার – উঃ হামছাদী, টুমচর, শাকচর ইউনিয়ন।

নোয়াখালী: সোনাইমুড়ি উপজেলার- আমিশাপাড়া, বারগাঁও, দেওটি, চাষীরহাট, অম্বরনগর, বজা, নদনা, নাটেশ্বর, জয়াগ, সোনাপুর ইউনিয়ন।

খুলনা বিভাগ

কুষ্টিয়া: কুমারখালী উপজেলার-চরশাদীপুর, বাগুলাট, চাঁদপুর, চাপড়া, যদুবয়রা, জগন্নাথপুর, কয়া, নন্দলালপুর, পান্টি, সদকী, শিলাইদহ ইউনিয়ন। কুষ্টিয়া সদর উপজেলার-আব্দালপুর, আইলচারা, আলামপুর, গোম্বামীদুর্গাপুর, হরিনারায়ণপুর, হাটশহরীপুর, বটতৈল, কাউদিয়া, মনোহরদীয়া, পাটিকাবাড়ী, উজানগ্রাম ইউনিয়ন।

চুয়াডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার – বাড়াদী, চিতলা, ভাংবাড়িয়া, গাংনী, হারদী, খাদিমপুর, কুমার ইউনিয়ন।

ঝিনাইদহ: হরিণাকুণ্ড উপজেলার- ভায়না, দৌলতপুর, জোড়াদহ, কাপাসটিয়া, রঘুনাথপুর, তাহেরহুদা, ফলশী, ঝিনাইদহ সদর উপজেলার-দোগাছি, ফুরসন্দী, ঘোড়াশাল, হরিশংকরপুর, কালীচরণপুর, নলডাংগা, পদ্মাকর, পোড়াহাটি, সুরাট ইউনিয়ন।

যশোর: ঝিকরগাছা উপজেলার- গংগানন্দপুর, গদখালি, হাজীরবাগ, ঝিকরগাছা, মাগুরা, নাভারণ, নির্বাসখোলা, পানিসাড়া, শংকরপুর ও শিমুলিয়া ইউনিয়ন।

নড়াইল: নড়াইল সদর উপজেলার-শিঙ্গাশোলপুর, বাশগ্রাম, ভদ্রবিলা, শেখহাটি, বিছালী, কলোড়া ইউনিয়ন। কালিয়া উপজেলার- বাঐসোনা, জয়নগর, কলাবাড়িয়া, খাশিয়াল, মাউলী, পহরডাঙ্গা ইউনিয়ন।

মাগুরা: মহম্মদপুর উপজেলার-বাবুখালী, বালিদিয়া, বিনোদপুর, দিঘা, মহম্মদপুর, নহাটা, পলাশবাড়ীয়া ও রাজাপুর ইউনিয়ন। শালিখা উপজেলার-আড়পাড়া, বুনাগাতী, ধনেশ্বরগাতি, গংগারামপুর, শালিখা, শতখালী, তালখড়ি ইউনিয়ন।

মেহেরপুর:গাংনী উপজেলার-বামুন্দি, কাথুলি, মটমুড়া, তেতুলবাড়ীয়া, কাজীপুর, ধানখোলা, সাহারবাটি, ষোলটাকা, রায়পুর ইউনিয়ন।

রংপুর বিভাগ

রংপুর: মিঠাপুকুর উপজেলার-বালুয়ামাশিমপুর, বড়বালা, বলারহাট, ভাংনী, চ্যাংমারী, গোপালপুর, খোরাগাছ, মিলনপুর, ময়েনপুর, রানীপুকুর ইউনিয়ন। পীরগাছা উপজেলার – অন্নদানগর, ছাওলা, কৈকুড়ি, কান্দি, পারুল, তাম্বলপুর, ইটাকুমারী, পীরগাছা ইউনিয়ন। কাউনিয়া উপজেলার – হারাগাছা, কাউনিয়াবালাপাড়া, কুর্শা, শহীদবাগ, টেপামধুপুর সারাই, চরপাতা, বামুনি ইউনিয়ন।

কুড়িগ্রাম: ফুলবাড়ী উপজেলার – বড়ভিটা, নওডাংগা, শিমুলবাড়ী ইউনিয়ন। কুড়িগ্রাম সদর উপজেলার- বেলগাছা, ভোগডাংগা, ঘোগাদহ, হলোখানা, যাত্রাপুর, কাঁঠালবাড়ী, মোগলবাসা, পাঁচগাছি ইউনিয়ন। রাজারহাট উপজেলার – বিদ্যানন্দ, উমর মজিদ, ছিনাই, ঘড়িয়ালডাংগা, নাজিমখান, রাজারহাট, চাকিরপশার ইউনিয়ন।

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার – বাদিয়াখালী, বল্লমঝাড়, বোয়ালি, কুপতলা, রামচন্দ্রপুর, সাহাপাড়া ইউনিয়ন। সাদুল্লাপুর উপজেলার – খোর্দ্দকোমরপুর, নলডাঙ্গা, ধাপেরহাট, উদিলপুর, কামারপাড়া, জামালপুর, রসুলপুর, দামোদরপুর, ভাতগ্রাম, ফরিদপুর, বনগ্রাম ইউনিয়ন।

ঠাকুরগাঁও: বালিয়াডাঙ্গী উপজেলার- আমজানখোর, বড়বাড়ী, বড়পলাশবাড়ী, ভানোর, চাড়োল, ধনতলা, দুওসও, পাড়িয়া ইউনিয়ন। ঠাকুরগাঁও সদর উপজেলার – আকচা, আখানগর, বড়গাঁও, চিলারং, জামালপুর, মোহাম্মদপুর, রহিমনপুর, রায়পুর, রাজাগাঁও, রুহিয়া, বুহিয়া পশ্চিম, ঢোলার হাট ইউনিয়ন।

দিনাজপুর: চিরিরবন্দর উপজেলার- আব্দুলপুর, আলোকডিহি, অমরপুর, আউলিয়াপুকুর, ভিয়াইল, ফতেজংপুর, এসবপুর, নশরতপুর, পুনাটি, সাইনতারা, সাতনালা ও তেতুলিয়া ইউনিয়ন। পার্বতীপুর উপজেলার – বেলাইচন্ডি, চান্ডিপুর, হাবড়া, হামিদপুর, হরিরামপুর, মনমথপুর, মোমিনপুর, মোস্তফাপুর, পলাশবাড়ী রামপুর ইউনিয়ন।

নীলফামারী: ডোমার উপজেলার – বামুনিয়া ভোগডাবুড়ি, বোড়াপাড়ী, ডোমার, গোমনাতী, হরিণচড়া, জোড়াবাড়ী, কেতকীবাড়ী, পাংগামটুকপুর, সোনারায় ইউনিয়ন। কিশোরগঞ্জ উপজেলার – বাহগিলি, বড়ভিটা, চাঁদখানা, গাড়াগ্রাম, কিশোরগঞ্জ, মাগুড়া, নিতাই, পুটিমারী, রনচন্ডি ইউনিয়ন।

পঞ্চগড়: আটোয়ারী উপজেলার- আলোয়াখোলা, ধামোর, মির্জাপুর, রাধানগর, তোড়িয়া ইউনিয়ন।

লালমনিরহাট:আদিতমারী উপজেলার-ভাদাই, ভেলাবাড়ী, দুর্গাপুর, কমলাবাড়ী, মহিষখোচা, পলাশী, সাপ্টিবাড়ী, সারপুকুর ইউনিয়ন। লালমনিরহাট সদর উপজেলার – বড়বাড়ী, গোকুন্ডা, হারাটি, খুনিয়াগাছা, মোগলহাট, মহেন্দ্রনগর, পঞ্চগ্রাম, রাজপুর ইউনিয়ন।

রাজশাহী বিভাগ

রাজশাহী: বাঘামারা উপজেলার – আউচপাড়া, বাসুপাড়া, দ্বিপপুর, গোবিন্দপাড়া, গনিপুর, নরদাশ, সোনাডাংগা, শুভডাংগা, বড়বিহানালী, গোয়ালকান্দী, হামিরকুত্সা, ঝিকরা, যোগীপাড়া, কাচারী কোয়ালীপাড়া, মাড়িয়া, শ্রীপুর ইউনিয়ন।

চাঁপাইনবাবগঞ্জ:ভোলাহাট উপজেলার – ভোলাহাট, দলদলী, গোহালবাড়ী, জামবাড়ীয়া ইউনিয়ন। শিবগঞ্জ উপজেলার-বিনোদপুর, চরকীর্তি, দাইপুকুরিয়া, ধানগর, দুর্লভপুর, ঘোড়াপাখিয়া, মোবারকপুর, মনাকষা, নয়ালাভাঙ্গা, পাকা, ছব্রাজিতপুর, শাহাবাজপুর, শ্যামপুর, উজিরপুর ইউনিয়ন।

পাবনা : আটঘরিয়া উপজেলার- চাঁদভা, দেবোত্তর, একদন্তু, লক্ষ্মীপুর, মাজপাড়া ইউনিয়ন। সুজানগর উপজেলার – আহম্মদপুর, দুলাই, হাটখালী, মানিকহাট, নাজিরগঞ্জ, রানীনগর, সাগরকান্দি, সাতবাড়িয়া, তাঁতীবন্দ ও ভায়না (সুজানগর) ইউনিয়ন।

বগুড়া : শেরপুর উপজেলার – ভবানীপুর, বিশালপুর, গাড়ীদহ, খামারকান্দি, খানপুর, কুসুম্বি, মির্জাপুর, শাহবন্দেগী, সীমাবাড়ী, সুঘাট ইউনিয়ন। নন্দীগ্রাম উপজেলার – ভাটগ্রাম, বুড়ইল, নন্দীগ্রাম, থালতামাজগ্রাম ও ভাটরা ইউনিয়ন।

জয়পুরহাট: আক্কেলপুর উপজেলার – গোপীনাথপুর, রায়কালী, রুকিন্দীপুর, সোনামুখী, তিলকপুর ইউনিয়ন। ক্ষেতলাল উপজেলার – আলমপুর, মামুদপুর ইউনিয়ন।

নওগাঁ: পোরশা উপজেলার – ছাওড়, গাংগুরিয়া, ঘাটনগর, মশিদপুর, নিতপুর, তেতুলিয়া ইউনিয়ন। সাপাহার উপজেলার – আইহাই গোয়ালা, পাতাড়ী, সাপাহার, শিরন্টি ও তিলনা ইউনিয়ন। আগ্রাই উপজেলার – আহসানগঞ্জ, ভোপাড়া, দিশা, হাটকালুপাড়া, কালিকাপুর, মনিয়ারী, পাচুপুর, সাহাগোলা ইউনিয়ন।

নাটোর: নলডাঙ্গা উপজেলার- বিপ্লবালঘরিয়া, ব্রক্ষপুর, খাজুরা, মাধনগর, পিপরুল ইউনিয়ন।

সিলেট বিভাগ

সিলেট: দক্ষিণ সুরমা উপজেলার-বরইকান্দি, কুচাই, সিলাম, লালাবাজার, জালালপুর, মোগলাবাজার, দাউদপুর ইউনিয়ন। গোলাপগঞ্জ উপজেলার-বাঘা, গোলাপগঞ্জ, ফুলবাড়ী, লক্ষ্মীপাশা, বুধবারীবাজার, ঢাকা দক্ষিণ, লক্ষণাবন্দ, ভাদেশ্বর, পশ্চিম আমুড়া, উত্তর বাদেপাশা, শরিফগঞ্জ ইউনিয়ন। বিশ্বনাথ উপজেলার-লামাকাজি, খাজাঞ্চি, অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ইউনিয়ন।

মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার-ভাটেরা, হাজীপুর, কর্মধা, পৃথিমপাশা, শরীফপুর, টিলাগাঁও ইউনিয়ন। রাজনগর উপজেলার- ফতেপুর, কামারচাক, মনসুরনগর, মুন্সিবাজার, পাঁচগাঁও, রাজনগর, টেংরা, উত্তরভাগ ইউনিয়ন।

আরও পড়ুন