আফরান নিশো একজন বড় সেলিব্রেটি। একদিন সকালবেলা শুটিংয়ে যাওয়ার পথে শার্লিন নামের এক মেয়ের সঙ্গে তার দেখা হয়। মেয়েটির গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় নিশোর কাছে লিফট চায়।
মেয়েটির অনুরোধে নিশো তাকে গাড়িতে ওঠায়। কিন্তু মেয়েটি কোথায় নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাকে নিয়ে ঘুরতে ঘুরতে নিশো যখন বিরক্ত, ঠিক তখন জানা যায় আসল কথা। মেয়েটি আসলে তার ফেসবুক বয়ফ্রেন্ডকে খুঁজছে।
ছেলেটা হঠাৎ করেই লাপাত্তা হয়ে যায়- এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘টু লাভ ইউ মোর’। মেহেদী হাসান জনির রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন, নিশো, শার্লিন প্রমুখ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।


