ময়মনসিংহে তারাকান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৮ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও দু’জন শিশু রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গাছতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে নেত্রোকোনার দূর্গাপুর থেকে ময়মনসিংহ আসছিল। পথে গাছতলা নামক স্থানে একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নারী-শিশুসহ ৮ জন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।


