বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জঙ্গি দমনে সরকার ব্যর্থ হয়েছে : আমির খসরু

141692_1জঙ্গি দমনে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ জন্য যে কোনো ঘটনা ঘটার পরপরই বিএনপি-জামায়াতের উপর চাপিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। এর ফলে জঙ্গি ধরাছুঁয়ার বাইরে থেকে যাচ্ছে, আর দেশে সন্ত্রাসী তৎপরতা বেড়েই চলেছে।

বৃহস্পতিবার রাতে বিবিসির প্রবাহ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

বিএনপি কেন জোরালো প্রতিবাদ করছে না এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, এক্ষেত্রে প্রতিবাদ-নিন্দা জানানো ছাড়া আর কিছুই করার নেই। সরকারেরই দায়িত্ব জঙ্গি তৎপরতা দমনে কার্যকর পদক্ষেপ নেয়া। কিন্তু সরকার তা না করে যে কোনো ঘটনা ঘটনা ঘটার পরপরই বিএনপি-জামায়াতের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। আর এতে করে জঙ্গি ধরাছুঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

আমির খসরু মাহমুদ আরো বলেন, জঙ্গি দমনে বিএনপি সরকারকে সহযোগিতা করতে চায়। কিন্তু সরকার বিএনপির সহযোগিতা না নিয়ে বরং বিএনপির উপরই দায় চাপানোর চেষ্টা করছে।

আরও পড়ুন