বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

অস্ত্রের মুখে কেন্দ্র দখল করে নৌকায় সিল, ভোট স্থগিত

boat_12117_1462596910কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নে ভোটের আগের রাতে অস্ত্রের মুখে ব্যালট ছিনতাই করে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে জোয়াগ নোয়াগাঁও দাখিল মাদরাসা কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

শনিবার সকালে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা জোবেদা আকতার।

কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেহেদী হাসান তালুকদারের সমর্থকরা ভোর রাতে কেন্দ্রে প্রবেশ করে অস্ত্রের মুখে ১ হাজার ব্যালট পেপার ছিনিয়ে নেয়। পরে নৌকায় প্রতীকে সিল মেরে তারা ব্যালট বাক্স ভর্তি করে।

এদিকে সকাল সোয়া ৯টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুর রহমান ওই কেন্দ্রে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ভোট গ্রহণ স্থগিত করেন।

চান্দিনার জোয়াগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়ছেন মেহেদী হাসান এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন আবু তাহের ভুঁইয়া।

আরও পড়ুন