ফেনীর ছালগনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট শুরুর আগেই দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার ভোর ৬টার দিকে উপজেলার শুভপুর ইউপির জগন্নাথ সোনাপুর ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, ভোরে ভোট কেন্দ্রের বাইরে ইউপি সদস্য প্রার্থী মোশাররফ হোসেন ও আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
এ সময় গোলাগুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা ইউপি সদস্য প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থক বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।


