বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিচারপতিদের দুঃখ প্রকাশ করতে বললেন নৌমন্ত্রী

minister shajahanসংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ে বিচারপতি অপসারণে সংসদের কাছে ক্ষমতা দেওয়াকে ‘ইতিহাসের দুর্ঘটনা’ বলায় জাতির কাছে সংশ্লিষ্ট বিচারপতিদের দুঃখ প্রকাশ করার কথা বলেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

চট্টগ্রাম বন্দরের নতুন নির্মিত কার শেড ও কার কেরিয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় বাহাত্তরের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনেরও সমালোচনা করেন শাজাহান খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বন্দর এলাকার সংসদ সদস্য এম এ লতিফ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় ও চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল।

তিনি বলেন, আপনারা বলছেন, সংসদের মাধ্যমে বিচারকের অপসারণপ্রক্রিয়া ইতিহাসের একটি দুর্ঘটনা। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যেই সংবিধান ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত, তিন লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত সেই অনুভূতির জায়গাকে আঘাত করেছেন দুর্ঘটনা বলে।

শাজাহান খান বলেন, জনগণের ভোটে নির্বাচিত যেই সংসদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ইমপিচ করতে পারে, যেই সংসদ আপনাদের-আমাদের বেতন-ভাতা নির্ধারণ করতে পারে; চাকরির বিধিবিধান ঠিক করতে পারে, সেই সংসদ আপনার অসৎ কর্মকাণ্ডের কারণে অপসারণ করতে পারবে না- এটা আপনারা কোন বিবেচনায় বললেন?

নৌ পরিবহনমন্ত্রী বলেন, বাংলাদেশ যদি স্বাধীন না হত এ পবিত্র সংসদ থাকতো না। আপনারাও ওই চেয়ারে বসতে পারতেন না।

ড. কামাল হোসেনের সমালোচনা করে মন্ত্রী বলেন, একজন মানুষ কীভাবে তার আদর্শ থেকে বিচ্যুত হতে পারেন তার প্রমাণ ড. কামাল হোসেন। যে সংবিধানে তিনি ১৯৭২ সালে বিচারকদের সংসদের মাধ্যমে অপসারণের বিষয়টি লিখেছিলেন তার বিরোধিতা করছেন কেন, তার উদ্দেশ্য কি?

আরও পড়ুন