বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রাতেই ব্যালটে সিল: চৌদ্দগ্রামে প্রিজাইডিং অফিসারসহ আটক ৫

ballot_12085_1462549921_12101_1462589522কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের যুগীরহাট কেন্দ্রে মধ্যরাতে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে এই কাজে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও ক্ষমতাসীন ছাত্রলীগের নেতাসহ ৫ জনকে আটক করেছে।

আটকরা হলেন- প্রিজাইডিং অফিসার মোবারক হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসার তাজুল ইসলাম ও ওসমান আলী। এছাড়া ছাত্রলীগ নেতা যুগিরহাট গ্রামের আবদুল হকের ছেলে খোরশেদ আলম, আবুল হাশেমের ছেলে শাহীন ও রফিক মিয়ার ছেলে মাছুম আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার চতুর্থ দফায় ইউপি নির্বাচনে ভোটের নির্ধারিত দিনের আগের রাতে শুক্রবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজ আলমের কর্মী-সমর্থকরা জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারে।

খবর পেয়ে পুলিশ ওই কেন্দ্র গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তা ও উপজেলা সমবায় অফিসার বিল্লাল হোসেন জানান, রাতে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে শুক্রবার সকাল থেকে শুরু হতে যাওয়া ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন