বুধবার ৪ নভেম্বর ২০২৬

পিএসসির সদস্য হলেন মোখলেছুর রহমান

BCS-1সাবেক সিনিয়র সচিব মো. মোখলেছুর রহমানকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। এখন পিএসসির সদস্য সংখ্যা হলো ১৩।

ভূমি মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি মোখলেছুর রহমান সিনিয়র সচিবের পদমর্যাদা পান। এরপর ওই বছরের ৪ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান তিনি।

প্রশাসন ক্যাডারের ১৯৮১ ব্যাচের কর্মকর্তা মোখলেছুর খাদ্য, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন