বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সেনা প্রত্যাহার ঘোষণার প্রতিবাদে হরতাল

hortal_3পার্বত্য চট্টগ্রাম থেকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষণার প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙালি সংগ্রাম পরিষদ। একই সঙ্গে দাতাগোষ্ঠী ইউনিডিপির ষড়যন্ত্রমূলক কার্যক্রম বন্ধ ও পানছড়ি থেকে অপহৃত মোটরসাইকেল চালকের সন্ধান দাবি করা হয়েছে।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি পাঠায় পার্বত্য বাঙালি সংগ্রাম পরিষদের প্রেস সচিব মো. ওমর ফারুক।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার (৮মে) ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম থেকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষণা দেন। যা বাস্তবায়িত হলে পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণ পাহাড়ি সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়বে। প্রধানমন্ত্রীর এমন একপেশে সিদ্ধান্তের প্রতিবাদে এবং গত ২৮ এপ্রিল পানছড়ি উপজেলার উল্টাছড়ি থেকে অপহৃত ভাড়ায় মোটরসাইকেল চালক মোহাম্মদ হোসেনের সন্ধানের দাবিতে সর্বস্তরের জনগণকে স্বতঃর্স্ফূত ভাবে হরতাল পালন করতে অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে তিন পার্বত্য জেলা থেকে আমন্ত্রণপত্র প্রদানে বৈষম্য ও পার্বত্য চট্টগ্রাম হতে বাঙালিদের সমতল জেলা গুলোতে সরিয়ে নিতে দাতাগোষ্ঠী ইউএনডিপির দেয়া প্রস্তাবেরও বিরোধীতা করে গভীর নিন্দা জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন