বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মুস্তাফিজ, মুস্তাফিজ শুধুই মুস্তাফিজ

Musta1461442170রোববার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজের ৩টি ওভার। প্রথম ওভারের প্রথম বল। নামান ওঝার হাতে ক্যাচ দিয়ে কট অ্যান্ড বোল্ড হার্দিক পান্ডে। ওভার শেষে ৪ রানের বিনিময়ে ১ উইকেট। দ্বিতীয় ওভারের প্রথম বল। ধরনটা একই। এবার বিদায় নিলেন টিম সাউদি। দ্বিতীয় ওভার শেষে আবার ৪ রানে আরও একটি উইকেট। মুস্তাফিজের তৃতীয় ওভার। এবার চিত্র ভিন্ন। এবার উইকেট শিকার ওভারের শেষ বলে। সে বলে বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে এদিন মুস্তাফিজের ষোলোকলা পূর্ণ করলেন মিচেল ম্যাকক্লেনাহান। ম্যাচ শেষে ৩ ওভারে মুস্তাফিজের সংগ্রহে ৩ উইকেট। বিনিময়ে রান খরচ ১৬টি।

রোববার দিনের প্রথম ম্যাচে এমন ঘটনার অবতারণা করে আসরে নিজের অবস্থান ধরে রেখেছেন কাটারবয়। এদিন মুস্তাফিজুরের দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। এ ম্যাচে ৮৫ রানের বিশাল জয় পেয়েছে মুস্তাফিজরা।

আরও পড়ুন