বুধবার ৪ নভেম্বর ২০২৬

২ জনকে সচিব করা হলো

bangadesh_govt1462709871ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব চালিয়ে আসা জনপ্রশাসনের দুই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত সচিব আবু মো. মোস্তফা কামাল এবং পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য আহমেদ হোসেন খানকে সচিব করে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতি দিয়ে এদেরকে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

আলাদা আদেশে মোস্তফা কামালকে দুদক সচিবের দায়িত্ব দেওয়া হলেও আহমেদ হোসেনকে কোথাও পদায়ন করা হয়নি।

আগামী ১১ মে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন আহমেদ হোসেন।

দুদকের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মোস্তফা কামালকে গত বছরের ১১ অক্টোবর কমিশনের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেয় সরকার।

সচিব হিসেবে পদোন্নতি পাওয়া আহমেদ হোসেন এর আগে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন