ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর বুধবার ১১ মে দুই দিনের সফরে ঢাকায় আসছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানান।
কূটনৈতিক সূত্র জানায়, জয়শঙ্করের এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাবে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ঢাকায় অবস্থানকালে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রসচিব। এ ছাড়া জয়শঙ্কর তাঁর সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এর আগে গতবছেরের ২ মার্চ সার্কযাত্রার অংশ হিসেবে জয়শঙ্কর ‘শুভেচ্ছা সফরে’ বাংলাদেশে আসেন। সেটি ছিল তার প্রথম সফর।


