বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কাল হরতাল আজ গায়েবানা জানাজা

hqdefaultমতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে কাল বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। আজ সারা দেশে গায়েবানা জানাজা ও শুক্রবার দেশব্যাপী দোয়া কর্মসূচিও দিয়েছে দলটি। দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এম আলম স্বাক্ষরিত বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে জামায়াত উল্লেখ করে ‘মাওলানা মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে সরকার কর্তৃক ফাঁসিরকাষ্ঠে ঝুলিয়ে হত্যা করার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।

তিনি বলেন, নিজামী বাংলাদেশের জনগণের কাছে প্রিয় একটি নাম। নিজামীর বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট এবং রাষ্ট্রপক্ষ তা প্রমাণ করতে পারেনি। তাকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নিজামীর সঙ্গে যে নিকৃষ্ট আচরণ ও অবিচার করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি। কারণ প্রাণের মালিক একমাত্র আল্লাহ।’

মকবুল আহমাদ ‘নিজামীকে হত্যার প্রতিবাদে ১১ মে বুধবার সারা দেশে ও প্রবাসে নিজামীর মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা, ১২ মে বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ১৩ মে শুক্রবার সকাল ৫টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল ও আগামী ১৩ মে শুক্রবার দেশ ও দেশের জনগণের কল্যাণে এবং নিজামীর জন্য দেশব্যাপী দোয়া কর্মসূচি’ ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়, ‘হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।

আরও পড়ুন