বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ক্যাটরিনাকে চুমু খেতে নারাজ রণবীর!

933f881eb17342ffb73ecc8bae1d9091মাত্রই সম্পর্কটা ভাঙল তাদের। আর এর মধ্যেই এতটা দূরত্ব! বলছি, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের কথা।

ক্যাট প্রস্তুত ছিলেন, কিন্তু রণবীর সাফ সাফ জানিয়েই দিলেন তিনি রাজি নন। ক্যাটরিনাকে কোনোভাবেই চুমু খেতে পারবেন না। এমনকি এটাও বললেন চুমু তো দূরস্থান গালে গালও ঠেকাবেন না।

‘জগ্গা জাসুস’ ছবির সেটেই এই ঘটনাকে ঘিরে বলিউডে হইচই। কারণ রণবীর কাপুর নাকি এমন ভাব দেখাচ্ছেন, যেন ক্যাটরিনা নামে কোনো নারী তার জীবনে ছিলেনই না। এমনকি কোনো দিন তার গায়ে তারহাতও লাগেনি।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সেটের মধ্যে রণবীর এতটাই বেঁকে বসলেন যে, পরিচালক অনুরাগ বসুকে দিয়ে গানের ওই দৃশ্যের চুমুর সিকোয়েন্সও বদলে দেন।

শুধু তাই নয়, মরক্কোতে শুটিং করতে ক্যাটরিনার সঙ্গে একই ফ্লাইটে যেতে অস্বীকারও করেছেন রণবীর। আর এ কারণে মরক্কোতে রণবীর পৌঁছানোর দুদিন পরে সেখানে যাচ্ছেন ক্যাটরিনা।

আরও পড়ুন