বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘গায়েবানা জানাযা’ ইসলাম পরিপন্থী

Gayebana-Janajaঅনেকেই গায়েবানা জানাযা সম্পর্কে জানতে চেয়েছেন যে, গায়েবানা জানাযার বিধান কী? যে কোনও মাইয়্যেতের গায়েবানা জানাযা পড়া যাবে কিনা?

জবাব: গায়েবানা জানাযার ব্যাপারে হুকুম হলো- যার জানাযা পড়া হয়নি, কেবল তার ক্ষেত্র ব্যতীত অন্য কারো গায়েবানা জানাযা শরীয়ত সম্মত নয়। যেমন, কেউ যদি ‘কাফের’ রাষ্ট্রে মৃত্যুবরণ করেন এবং সেখানে তার জানাযা পড়া না হয়, তাহলে মুসলিম রাষ্ট্রে অবস্থানরত তার আত্মীয়-স্বজনরা ওই মাইয়্যেতের গায়েবানা জানাযা পড়তে পারবেন। কিন্তু, যার নিয়মতান্ত্রিকভাবে জানাযা পড়া হয়েছে, তার পুনঃগায়েবানা জানাযা পড়া শরীয়ত সম্মত নয়।

বস্তুত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই মাত্র গায়েবানা জানাযা পড়েছিলেন। সেটি ছিল ‘বাদশাহ নাজাশী’র গায়েবানা জানাযা। কারণ, তার জানাযা তার দেশে সম্পন্ন হয়নি। কিন্তু এছাড়া অন্য কারো গায়েবানা জানাযার কথা হাদীসে আসেনি। অনেক বড় বড় সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবদ্দশায় মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি তাদের গায়েবানা জানাযা পড়েছেন বলে কোনও হাদীসে নেই।

সুতরাং যার নিয়মতান্ত্রিক জানাযা পড়া হয়েছে, তার গায়েবানা জানাযা পড়া যাবে না। পড়লে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শবিরোধী ও শরীয়তপরিপন্থী কাজ হবে।

[সহীহ বুখারী, জানাযা অধ্যায়, হাদীস নং ১৩১৩২৭/ সহীহ মুসলিম, জানাযা অধ্যায়, হাদাীস নং ৯৫১]

আরও পড়ুন